ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটির গার্ডার পড়ে নিহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডার ভেঙে পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় চারজন নিহত হন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮।

পুলিশ জানায়, প্রাইভেটকারটিতে শিশুসহ ৫ জন ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। গাড়ির ভেতর চাপা পড়েন রুবেল (৫০), ঝর্না (২৮) ও দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই, উত্তরা-পূর্ব জোন) মো. পান্নু মিয়া এ তথ্য জানান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। বাহনটির চার যাত্রী নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটির গার্ডার পড়ে নিহত ৪

আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২