ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন মা পরীমনিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন স্বামী রাজ

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রথমবার সন্তানের মা হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাবা হয়েছেন অভিনেতা শরীফুল রাজ। প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দে এখনো বুঁদ হয়ে আছেন এই তারকা দম্পতি। রাজ-পরী তাদের ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

নায়িকা হিসেবে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন পরীমনি। মা হিসেবে কেমন হবেন এই অভিনেত্রী? সেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন তার স্বামী শরীফুল রাজ। রাতে স্ত্রী এবং সন্তানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে অভিনেতা ক্যাপশনে পরীমনিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তুমি হবে সেরা মা।’

রাজের কথায়, ‘তুমি (পরীমনি) আমার জীবনে কতটা সুখ নিয়ে এসেছো তা আমি পরিমাপ করতে পারবো না। জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়াটা আশীবার্দস্বরূপ। তবে তোমার সঙ্গে দেখা হয়েই আমার জীবনের মোড় পাল্টে গেছে। তোমার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তুমিই আমার সব এবং আমি নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি। তুমি হবে সেরা মা।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। সেই খবর নায়িকা প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিন এক ফেসবুক পোস্টে পরীমনি এও জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। তারপর থেকেই শুরু হয়ে যায় দিন গণনা। রাজ-পরী অপেক্ষায় ছিলেন তাদের প্রথম সন্তানের। বুধবার শেষ হয় সেই অপেক্ষা।

যদিও পরীমনি কিছুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, চিকিৎসক তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ দিয়েছেন ২৮ আগস্ট। তবে ১৮ দিন আগেই নতুন অতিথি সংসারে এসে হাজির। এরইমধ্যে পরীমনি তার ছেলের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। একই পোস্টে ছোট্ট সোনামণির নামও জানিয়ে দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন মা পরীমনিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন স্বামী রাজ

আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২