ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন

মির্জাপুরে বিয়ের আগের দিন বর নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের আগের দিন বর নিখোঁজ হওয়ায় বন্ধ হয়ে গেলে বিয়ের আনুষ্ঠানিকতা। বর নিখোঁজের চারদিনেও সন্ধান না পাওয়ায় বর ও কনের পরিবার বিপাকে পড়েছে বলে জানা গেছে।

বর নিখোঁজের এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে। বরের নাম ইউসুফ আলী (৩০)। তার পিতার নাম আব্দুল্লাহ হেল কাফী। সে বাসাইল উপজেলার টেঙ্গুরিয়াপাড়া ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক বলে জানা গেছে।

সম্প্রতি পরিবারের পক্ষ থেকে ইউসুফ আলীর সঙ্গে জামালপুর জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিভাগের সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়ার কন্যার শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিয়ের দিন ধার্য্য করা হয়। এ উপলক্ষে সকল আনুষ্ঠিকতা সম্পন্ন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ইউসুফ আলীর বড় ভাই ইব্রাহীম মোবাইর ফোনে ইউসুফকে তক্তারচালা বাজারে আসতে বলে। ইউসুফ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে আসে। এরপর থেকে ভাইয়ের সাথে তার আর দেখা হয়নি। সন্ধার পরও ইউসুফ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। ২৪ ঘন্টায় তার কোন খোঁজ না পেয়ে শুক্রবার বড় ভাই ইব্রাহীম মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর ১০২৮।

রোববার বেলা বারটার দিকে ইউসুফের বড় ভাই ইব্রাহীমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চারদিনেও ইউসুফের কোন খোঁজ না পেয়ে আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ইউসুফের ভাই ইব্রাহীম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডাইরী করেছে। তাকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

মির্জাপুরে বিয়ের আগের দিন বর নিখোঁজ

আপডেট সময় ১১:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭