ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

অবশেষে সেই ফেসবুক পোস্ট মুছলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাজি ধরার প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে করা ১০ কোটি টাকার চুক্তি শেষতক বাতিল করেছেন সাকিব আল হাসান। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুশিয়ারিতে চুক্তি বাতিলে বাধ্য হয়েছেন সাকিব।

চুক্তি বাতিলের ঘোষণার পরও সাকিবের ফেসবুকে ঠিকই দেখা যাচ্ছিল বেটউইনারের শুভেচ্ছা দূত হিসেবে করা পোস্টটি। গত ২ আগস্ট সেই পোস্টটি দিয়েছিলেন সাকিব। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট।

এদিকে সমালোচনার মধ্যে শুক্রবার ভোররাতে দেশে ফিরেছেন সাকিব। আর দেশের মাটিতে পা রাখার কিছু পরেই বির্তকিত সেই ফেসবুক পোস্ট মুছে দিয়েছেন তিনি।

সাকিবের নিজের অফিসিয়াল পেজে সেই পোস্টটি আর দেখা যাচ্ছে না।

চুক্তি থেকে সরে আসার পর পোস্ট মুছে দিলেও বির্তক পিছু ছাড়ছে না সাকিবের। দেশের ক্রিকেটপ্রেমীসহ বিশ্লেষকদের মতে, বারবার বিতর্কিত কাণ্ড ঘটিয়েও শাস্তি না পাওয়ায় বেপরোয়া হয়ে উঠেছেন সাকিব। এর দায় বিসিবির ওপরও বর্তায় বলে মনে করেন তারা।

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের বাজি, জুয়া নিষিদ্ধ। দেশের আইন যেখানে এমন, সেখানে দেশের একজন শীর্ষ ও অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে একটি বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন, সেটি নিয়ে প্রশ্ন সবার।

সাকিবের শাস্তি হওয়া উচিত বলে মনে করছেন অনেক। কিন্তু শাস্তির বদলে হয়তো সাকিবকে টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব দিতে যাচ্ছে বোর্ড।

শাস্তি না দিলেও এমন কাণ্ডের জন্য সাকিবকে জবাবদিহিতা করতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন বলেছেন, দেশে ফিরেই আজ বিসিবিতে দেখা করতে হবে সাকিবকে। সে সময় জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কেন করেছেন, তার ব্যাখা জানতে চাইবেন তিনি।

সাকিব অবশ্য সে জবাব দেওয়ার আগেই এক ধাপ এগিয়ে রাখলেন নিজেকে। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার। এর আগেই এই পোস্ট মুছলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

অবশেষে সেই ফেসবুক পোস্ট মুছলেন সাকিব

আপডেট সময় ০২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২