ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ছেলের ছবি ও নাম প্রকাশ করলেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন। রাজ-পরীর ঘর আলো করে এসেছে রাজপুত্র। নতুন অতিথিকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস বইছে দুই পরিবারে।

সন্তানের বাবা-মা হওয়ার খবরে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজ ও পরীমনি। ভক্ত-শুভাকাঙ্ক্ষী, স্বজন ও সহকর্মীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে পরীমনির ছেলেসন্তান।

নবজাতক, তার মা ও বাবাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা। হাসপাতালে গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও।

২৪ ঘণ্টা না পেরোতেই সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি। জানালেন নামও। বৃহস্পতিবার নবজাতকের ছবি প্রকাশ করেছেন তিনি। পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন পরী। এই নায়িকা ক্যাপশনে লেখেন— ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ছেলের ছবি ও নাম প্রকাশ করলেন পরীমনি

আপডেট সময় ১০:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২