ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ডলার প্রতারণা চক্রের মূলহোতা পুলিশের এএসআই জনতার হাতে আটক

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুর খানসামায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত প্রতারক চক্রের মূল হোতা পুলিশের এএসআই শাহীন ইসলাম জনতার হাতে আটক হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে তাকে আটক করা হয়।

খবর পেয়ে তাকে খানসামা থানা পুলিশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করেন। পরে ভুক্তভোগী দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আ. হান্নান বাদী হয়ে পুলিশের এএসআই শাহীন ও তার সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

আটক শাহীন ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে ডলার কিনতে এসে প্রতারণার শিকার দুই যুবক চিৎকার করেন। পরে লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী আ. হান্নান বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাদের আরো জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ডলার প্রতারণা চক্রের মূলহোতা পুলিশের এএসআই জনতার হাতে আটক

আপডেট সময় ১১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২