ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

যৌতুকের জন্য মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামীসহ ৩ জন কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরলে যৌতুকের জন্য মাথার চুল ন্যাড়া করে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বিলাইমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন- নির্যাতিত গৃহবধূর স্বামী মজিবর রহমান (৩৫), শ্বশুর আব্দুল হাসিম (৬০) ও শাশুড়ি মনোয়ারা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূর সঙ্গে মজিবর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে একটি ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর শ্বশুর ও শাশুড়ির সহযোগিতায় স্বামী ২ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুক দিতে না পারায় প্রায় সময় তাকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। এর জেরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই গৃহবধূ ঘরে ঘুমাতে গেলে যৌতুকের দুই লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় শ্বশুর ও শাশুড়ি। একইসঙ্গে সংসার ভেঙে দেওয়ার হুমকিও দেন তারা। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তার স্বামী মজিবর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ জখম হয়। একপর্যায়ে শ্বশুর ও শাশুড়ির সহযোগিতায় ওই গৃহবধূর পা বেঁধে মাথার সামনের চুল ন্যাড়া করে দেয় এবং পেছনের চুল ছোট করে দেয়। পরে সকালে ওই গৃহবধূ বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর ওই গৃহবধূ তার বোনের সহযোগিতায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে বিরল থানার ভাড়প্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার ওই গৃহবধূ নিজে বাদী হয়ে তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ির নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রোববার (৭ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

যৌতুকের জন্য মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামীসহ ৩ জন কারাগারে

আপডেট সময় ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২