ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শনিবার ওয়েস্ট ইন্ডিজের ফ্লোরিডায় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলার পথে শহিদ আফ্রিদির রেকর্ড ভাঙলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়লেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। ৪৭৭টি আন্তর্জাতিক ছক্কা হাঁকান রোহিত। ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির কিংবদন্তি ক্রিকেটার আফ্রিদি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর দিক থেকে শীর্ষে রয়েছেন ইউনিভার্সাল বস হিসেবে পরিচিতি ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান ৫৫৩টি ছক্কা হাঁকান।

৪৭৭টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন রোহিত শর্মা। ৪৭৬টি ছক্কা নিয়ে তিনে শহিদ আফ্রিদি। আর ৩৯৮টি ছক্কা হাঁকিয়ে চারে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও ইংল্যান্ডের বর্তমান কোচ ব্রান্ডন ম্যাককালাম। ৩৭৯টি ছক্কা হাঁকিয়ে পাঁচ নম্বর পজিশনে আছেন নিউজিল্যান্ডের বর্তমান তারকা ওপেনার মার্টিন গাপটিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

আপডেট সময় ০৮:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২