ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক পাটক্ষেতের আড়ালে পুশইন, সীমান্তে বিজিবি-জনতার যৌথ পাহারা কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে : ডিএমপি কমিশনার জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী পরমাণু পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দেবে ইরান, দাবি ভ্যান্সের নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

তামিম বলছেন, ‘ভুলগুলো দেশবাসী দেখেছে’

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ সিরিজ হেরেছিল সত্যি। তবুও ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী।

কয়েকদিন আগেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তাদেরই মাটিতে। তাই জিম্বাবুয়ের বিপক্ষেও ছিল ভালো কিছুর আভাস।

কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ। ৩০৪ রানের লক্ষ্য স্বাগতিকরা টপকে গেছে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে। কোন ভুলে ম্যাচ হারল বাংলাদেশ? সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জবাবে বললেন, ভুলগুলো সবাই দেখেছে।

তিনি বলেছেন, ‘বার্তাটা একই থাকবে যা আমি প্রথম ম্যাচে দিয়েছি। ভালোভাবে ফিরে আসার সামর্থ্য আমাদের আছে। যে ভুলগুলো করেছি সেগুলো আমরাও জানি, আপনারা দেখেছেন, পুরো দেশবাসী দেখেছে। এখন এসব শুধরে ভালোভাবে কামব্যাক করবো বলে আশা করছি। ’

জিম্বাবুয়ে একাদশে গতকাল প্রথম ৬ ব্যাটারই ছিল ডানহাতি। যাদের বিপক্ষে দারুণ কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে নেওয়া হয়নি কোনো বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়েকে ম্যাচ জেতাতে সেঞ্চুরি করেছেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা, তারা দুজনও ছিলেন ডান হাতি।

বাঁ হাতি স্পিনার না নেওয়া প্রসঙ্গে তামিম বলেছেন, ‘এখন চিন্তা করলে মনে হতে পারে হয়তো জিনিসটা ওভাবে হলেও ভালো হতো। তবে যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটাকে ভুল বলবো না। ’

‘কারণ স্বাভাবিকভাবে আমরা যদি আজকে আগে বল করতাম ব্যাপারটা অন্যরকম হতে পারতো। তবে হ্যাঁ এটা অবশ্যই আমাদের ভাবনায় যোগ হচ্ছে, পরের ম্যাচে কম্বিনেশনটা কেমন হচ্ছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিম বলছেন, ‘ভুলগুলো দেশবাসী দেখেছে’

আপডেট সময় ০৮:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২