ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসত ঘরের সঙ্গে পুড়ল শিশু লামিয়া

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে লামিয়া আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামাদার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে আজিজুল হকের ঘর পুড়ে গেছে। নিহত শিশুটি তার ছেলে মোহাম্মদ রাজিবের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন জানান, গোলবক্স মুহুরী বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে আজিজুল হকের পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে সে নিঃস্ব হয়ে যায়। শুধু তাই নয়, তার ১ বছর বয়সী নাতনিও দগ্ধ হয়ে মারা যায়।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বসত ঘরের সঙ্গে পুড়ল শিশু লামিয়া

আপডেট সময় ০৯:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২