ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসবি)। দলে নেই অভিজ্ঞ পেসার হাসান আলী।তার বদলে জায়গা করে নিয়েছেন নাসিম শাহ।

বিশ্রাম রাখতে হাসান আলীকে দলে রাখা হয়নি বলে জানান পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাসানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে খেলবে নাসিম শাহ। আশা করি পেস বোলিংয়ে সে অনেক স্বস্তি দিতে পারবে। আক্রমণের জন্য সে যথেষ্ট ভালো বোলার। ’

এশিয়া কাপের আগে নেদাররল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সেখানেও রাখা হয়নি হাসান আলীকে। পিসিবি নির্বাচকের ভাষ্য, সেরা দলেই ঘোষণা করেছেন তারা। তিনি বলেন, ‘কেবল যেখানে পরিবর্তন আনা দরকার, আমরা সেখানেই পরিবর্তন এনেছি। দুইটি সিরিজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হেড কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে আমরা আমাদের সেরা দলই ঘোষণা করেছি। ’

২৮ আগষ্ট দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। ২ সেপ্টেম্বর শারজাহতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পাঠে নামবে বাবর আজমরা।

একনজরে এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

আপডেট সময় ০৮:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২