ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেব: আতিক

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেব।

বুধবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ’ অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রিকশা চলাচলে শৃঙ্খলা আনার কথা উল্লেখ করে মেয়র বলেন, ঢাকা শহরে ২৮ হাজার রিকশার লাইসেন্স দেওয়া ছিল। কিন্তু এখন প্রায় দশ লাখের বেশি রিকশা চলছে। এগুলো কোনো শৃঙ্খলার মধ্যে নেই, কোনো ডাটাবেজ নেই।

তিনি বলেন, রাজধানীতে এত রিকশা কীভাবে এলো, এর কোনো ডাটাবেজ নেই, শৃঙ্খলা নেই। আমরা পরিকল্পনা করে ফেলেছি, প্রাথমিকভাবে ২ লাখ রিকশা কিউআর কোডের মাধ্যমে চালু করব। আগের যেসব রিকশা আছে সেগুলো বন্ধ করা হবে এবং শুধু কিউআর কোডযুক্ত রিকশা চলবে ঢাকার রাস্তায়। এর মাধ্যমে একটা সিস্টেম তৈরি হবে। কিউআর কোড স্ক্যান করলেই বোঝা যাবে এই রিকশা কোথাকার, মালিক কে, গ্যারেজ কোথায়। যাবতীয় তথ্য পাওয়া যাবে কিউআর কোডের মাধ্যমে।

মেয়র আতিক আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ব্যাটরিচালিত রিকশা সেই বিদ্যুৎ অপচয় করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেব।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর খোরশেদ আলম, শাহ জিয়াউল হকসহ ডিএনসিসির কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেব: আতিক

আপডেট সময় ০৫:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২