ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেল কম দেওয়ার অভিযোগে পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ

আকাশ জাতীয় ডেস্ক:

মাপে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে একটি ডিপোর সামনে আট ঘণ্টা ধরে অবস্থান করেছেন এক যুবক।

‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে সোমবার বেলা ১১টা থেকে এ অবস্থান নেন শেখ ইশতিয়াক আহমদ নামে বেসরকারি ব্যাংকের এ কর্মকর্তা।

বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা জানান, তার বাসা শ্যামলীর আদাবরে। সেখান থেকে সকাল ১০টার দিকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার অকটেন নেন। সামনে মিটার থাকলেও তেল সরবরাহকারী তাকে পিছে আসতে বলেন। এসময় তিনি বুঝতে পারেন, তাকে তেল দিতে কারসাজি করা হয়েছে। ৫০০ টাকার ভাউচার পেলেও তেল পাননি।

তার অভিযোগ, মোটরসাইকেলের রিজার্ভেও তেল না থাকায় তিনি ডিপো কর্তৃপক্ষকে মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বলেন। কিন্তু তারা তার দাবিকে পাত্তা দেয়নি। এরপর বেলা ১১টা থেকে ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তিনি।

ইসতিয়াক বলেন, তারা (সোহরাব সার্ভিস স্টেশনের কর্তারা) আমাকে বলেছে, তাদের ভুল হয়েছে। আমার সঙ্গে যারা তেল নিতে এসেছিল, তাদের অনেকেই জানিয়েছে এমনটা প্রতিদিনই হয়। আমি কিছু করলে তারা আমার সঙ্গে থাকবেন বলেও জানিয়েছেন। আমি চাই, বাংলাদেশের আর কোনো মানুষ যাতে এভাবে প্রতারিত না হয়। বিষয়টি প্রতিদিন হচ্ছে। আমরা নাগরিকরা যাতে আরও সচেতন হই, আমরা যেন অধিকারগুলো আদায় করে নিতে পারি; সেজন্যই আমার এখানে দাঁড়ানো।

এদিকে পাম্পে তেল কম দেওয়ায় প্রতিবাদী ইশতিয়াকের সঙ্গে যোগাযোগ করেছে ভোক্তা অধিদপ্তর। কাল অধিদপ্তরে যাবেন তিনি।

এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ইসতিয়াক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আগামীকাল সকালে ভোক্তা অধিকার কার্যালয়ে এসে অভিযোগ দেবেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেল কম দেওয়ার অভিযোগে পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ

আপডেট সময় ০৯:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২