ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মির্জা ফখরুলের বাসভবনের সামনে নেতাকর্মীদের অবস্থান

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনের সামনে ডেমড়ার ৫টি ওয়ার্ডের দলের নেতাকর্মী অবস্থান করছেন।

অনিয়মের কাউন্সিলে সহায়তা না করার দাবিতে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে শতাধিক নেতাকর্মী তার বাসভবনের সামনে অবস্থান নেন।

রাত ১২টায় এই প্রতিবেদন লেখার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ডেমড়ার ৫টি ওয়ার্ডের ত্যাগীদের বাদ দিয়ে বহিরাগত, সুবিধাবাদীদের নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। বহিরাগতদের ডেমড়ায় কোনো অবস্থান না থাকায় পাশের থানা যাত্রাবাড়ীতে কাউন্সিল করার উদ্যোগ নিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। মহাসচিবকে বিষয়টি অবহিত করার জন্য তারা অবস্থান নিয়েছেন।

সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোফাজ্জল জানান, অনিয়মের কাউন্সিলে সহায়তা না করার আশ্বাস দিলে তারা অবস্থান থেকে সরবেন না। নেতাকর্মীরা আশা করেন মহাসচিব এই কাউন্সিলে যোগ না দিয়ে দল ও দেশে সুষ্ঠু নির্বাচন দরকার তা প্রমাণ করবেন।

দলে অনিয়মের ভোট করে জাতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় সম্ভব হবে না ।

প্রসঙ্গত আজ বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ীস্থ নবী টাওয়ারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ডেমরা থানার ৫টি ওয়ার্ডের সম্মেলন হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুলের বাসভবনের সামনে নেতাকর্মীদের অবস্থান

আপডেট সময় ১২:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২