ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ হাজার ৭৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের ৬৭৪১.২৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত ২ বছরে আমরা ঢাকাবাসির প্রত্যাশা পূরণে উন্নত ঢাকার ভিত রচনা করতে পেরেছি। আপনারা শুনে খুশি হবেন যে, সর্বকালের ইতিহাস ভঙ্গ করে বিগত অর্থবছরে আমরা ৮৭৯ কোটিরও বেশি রাজস্ব আহরণ করেছি। আমরা মাত্র দুই বছরের মধ্যে একটি ভঙ্গুর করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার করপোরেশনে পরিণত করেছি।

বিগত বাজেটগুলো পর্যালোচনা করে মেয়র তাপস এ সময় বলেন, আমি যখন এই করপোরেশন সভায় প্রথম বাজেট উপস্থাপন করি, সেই বাজেটে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র ৫১৪ কোটি টাকা। আপনাদের (কাউন্সিলরদের) সকলের নিরলস পরিশ্রমে, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে সুষ্ঠু কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় আমরা ঢাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। ফলে, এই করোনা মহামারীর মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার আমরা গতবারের চাইতে ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভঙ্গ করেছি।

এছাড়াও সভায় ১ জন কর্মকর্তাকে ‘শুদ্ধাচার পুরষ্কার’ ও ১ জন কাউন্সিলরকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কৃত করা হয়।

করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে ‘শুদ্ধাচার পুরস্কার’ ও করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং করপোরেশনের অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি মোহাম্মদ সেলিমকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে রাসেল সাবরিনকে তার মূল বেতনের ১ মাসের বেসিক, ১টি ক্রেস্ট, ১টি সনদ এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মোহাম্মদ সেলিমকে ৫০ হাজার টাকা, ১টি ক্রেস্ট, ১টি সনদ প্রদান করা হয়েছে।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ হাজার ৭৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট সময় ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২