ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা পেপ্যালসহ কয়েকটি প্ল্যাটফরম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে : অর্থমন্ত্রী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে সিএজি’র নির্দেশনা

ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া: পন্টিং

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কোন দলের হাতে উঠবে শিরোপা, তা নিয়ে এরইমধ্যে যুক্তি মেলে ধরতে শুরু করেছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা।

কিন্তু অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের চোখে অন্য কোনো দল নয়, ফের একবার বিশ্বকাপ জিততে চলেছে তার নিজ দেশ অস্ট্রেলিয়াই।

দ্য আইসিসি রিভিউয়ের শেষ পর্বে হ্যাটট্রিক ওয়ানডে বিশ্বকাপজয়ী পন্টিং বলেন, আমার ধারণা, ভারত ও অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। ফাইনালে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া। যেহেতু অস্ট্রেলিয়া ঘরের মাটিতে খেলবে, তাই বিশ্বচ্যাম্পিয়নদের জন্য তা সুবিধাজনক হবে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে মেলবোর্নের এমসিজিতে এই সুবিধা কাজে লাগিয়েই নাকি চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। এবারও একই মাঠে হবে ফাইনাল। আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায়ও ফিঞ্চবাহিনীর প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক।

সুপার টুয়েলভে গ্রুপ-২ এ ভারতের সঙ্গে আছে বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভের যোগ্য অর্জনের লক্ষ্যে প্রথম রাউন্ডের লড়াই শেষে এই গ্রুপে যুক্ত হবে গ্রুপ-এ এর রানার আপ ও গ্রুপের শীর্ষে থাকা দল। গ্রুপ এ-তে আছে নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। আবার গ্রুপ বি-তে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ অস্ট্রেলিয়ার সঙ্গে আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুই দল আসবে প্রথম রাউন্ডের (গ্রুপ এ-র বিজয়ী ও গ্রুপ বি-র রানার আপ) লড়াই শেষে।

অস্ট্রেলিয়াকে সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করলেও ইংল্যান্ডকেও গুরুত্বের সঙ্গে দেখছেন পন্টিং। ইংলিশদের প্রশংসা করে তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দারুণ দল। তাদের দলটা অনবদ্য। খাতায়-কলমে তারাই এগিয়ে বাকিদের চেয়ে। তার মতে ভারত ও অস্ট্রেলিয়ার মতো সবচেয়ে বেশি ম্যাচ উই

নার আছে ইংল্যান্ডের। তবে আগের বিশ্বকাপে চমকে দেওয়া পাকিস্তানের ব্যাপারে খুব একটা আশাবাদী নন পন্টিং। তার মতে, অধিনায়ক বাবর আজম ভালো না করলে পাকিস্তানের বিশ্বকাপ জেতার তেমন সম্ভাবনা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক

ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া: পন্টিং

আপডেট সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২