ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজহারউদ্দিন ও গাভাস্কারকে পেছনে ফেললেন ধাওয়ান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে সদ্য হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ঘরের মাঠেই দারুণ খেলল ভারতের বিপক্ষে। যদিও অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ক্যারিবীয়দের।

শুক্রবার পোর্ট অব স্পেনে প্রথম একদিনের ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকাতে পারলেই চলত। ভারতের ছুড়ে দেওয়া ৩০৯ রান করে লক্ষ্য তাড়ায় ৩০৫ রানে থামে ক্যারিবীয়রা।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৯৭ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৯৯ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কা হাঁকান শিখর।

ভারতের সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসাবে ওডিআইতে হাফসেঞ্চুরি করেন ধাওয়ান। এতে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ২৩ বছর আগে করা রেকর্ডটি ভেঙে গেছে।

১৯৯৯ সালে ৩৬ বছর ১২০ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি করেছিলেন আজহার। আর ধাওয়ান করলেন ৩৬ বছর ২২৯ দিন বয়সে।

ধাওয়ানের প্রবেশে তালিকায় ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে চলে গেছেন দেশটির আরেক লেজেন্ড সুনীল গাভাস্কার।

১৯৮৫ সালে ৩৫ বছর ২২৫ দিন বয়সে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। অবশ্য মাত্র ৩ রান করলে রেকর্ডটি হতো ধাওয়ানের। মোতির এক ডেলিভারিতে ৯৭ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ব্রুকসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজহারউদ্দিন ও গাভাস্কারকে পেছনে ফেললেন ধাওয়ান

আপডেট সময় ০৬:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২