ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা পেপ্যালসহ কয়েকটি প্ল্যাটফরম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে : অর্থমন্ত্রী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে সিএজি’র নির্দেশনা

আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু সে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে তা হচ্ছে না। ফলে সংযুক্ত আরব আমিরাতে এই প্রতিযোগীতার ১৫তম আসর অনুষ্ঠিত হবে।

বোর্ডের সর্বোচ্চ কাউন্সিলের বৈঠকের পরে সাংবাদিকদের গাঙ্গুলী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ’

এশিয়া কাপ আরব আমিরাতে হলেও আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাই থাকছে। গত বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছিল, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজন করার মতো অবস্থা তারা নেই। চলমান সংকটের কারণে সদ্য লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর স্থগিত করা হয়।

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য বিশকাপের আগে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপে খেলবে ছয়টি দল। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের সাথে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল যুক্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ

আপডেট সময় ০৫:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২