ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের কমলাপুর স্টেশনে আটকে দেওয়া হয়েছে ঢাবিছাত্র রনিকে

আকাশ জাতীয় ডেস্ক:

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রণিকে গেটে আটকে দিয়েছে নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে সহপাঠীসহ স্টেশনে প্রবেশ করার সময় মূল ফটকে তাকে আটকে দেওয়া হয়।

ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার (২১ জুলাই) ফের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সহযোগীদের নিয়ে কমলাপুর রেলস্টেশন যান তিনি। সেখানে ঢুকতে গেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়। এ ঘটনাকে হামলা ও নৈরাজ্য বলে অভিযোগ করেন তারা।

সেদিন ওই ঘটনার পর প্ল্যাটফর্মে প্রবেশের ফটকের সামনে অবস্থান নেন রনিরা। পরে রাজধানীর শাহবাগে এসে অবস্থান নেন রনি, তার সহপাঠী-বন্ধু ও অন্যান্য শিক্ষার্থীরা।

গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। ১৩ দিন ধরে তিনি সেখানে অবস্থান করেন। রনি ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এর আগে, টিকিট না দিয়ে টাকা কেটে নেওয়ায় সহজ ডটকমের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন রনি। পরে, অভিযোগের প্রমাণ পাওয়ায় বুধবার (২০ জুলাই) এক শুনানিতে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে সহজ ডটকমকে তলব করা হয়। সেখানে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।

যেসব দাবিতে রনি কর্মসূচি চালাচ্ছেন তার মধ্যে রয়েছে-

-টিকিট ব্যবস্থাপনায় সহজ ডটকমের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।

-যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

-অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে     সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

-যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বাড়ানোসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

-ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বাড়াতে হবে।

-ট্রেনে ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের কমলাপুর স্টেশনে আটকে দেওয়া হয়েছে ঢাবিছাত্র রনিকে

আপডেট সময় ০৫:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২