ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ফখরুল-রিজভীর বিরুদ্ধে থানায় অভিযোগ আ.লীগ নেতার

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অশালীন ও উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলার আবেদন করেছেন এক আওয়ামী লীগ নেতা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বৃহস্পতিবার রাতে ওই অভিযোগ করেন। এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ।

পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা অভিযোগ রেখেছি। সিনিয়রদের সঙ্গে কথা বলে এবং তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হলে তা ডিজিটাল নিরাপত্তা আইনে হবে।

রিয়াজ উদ্দিনের অভিযোগনামায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৬ ও ১৭ জুলাই প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে তারা ‘প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন এবং রাষ্ট্রবিরোধী উসকানিমূলক’ বক্তব্য দেন।

তা ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীকেও উদ্দেশ্যে করেও তারা ‘মানহানিকর বক্তব্য’ দেন বলে অভিযোগ করেছেন রিয়াজ উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফখরুল-রিজভীর বিরুদ্ধে থানায় অভিযোগ আ.লীগ নেতার

আপডেট সময় ০৪:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২