ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অবসরের আগপর্যন্ত বাবরকে অধিনায়ক রাখা উচিত’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ।

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। তার নেতৃত্বে খেলা ১২টি টেস্টের মধ্যে ৮টিতে জয় পেয়েছে পাকিস্তান।

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া গল টেস্টে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

গল টেস্টে শ্রীলংকার করা ২২২ রানের জবাবে ৮৭ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান ২১৮ রান করে অধিনায়ক বাবর আজমের কল্যাণে। বাবর একাই করেন ১১৯ রান।

৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান করে শ্রীলংকা। ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিকের ১৬০ রানের অনবদ্য ইনিংসে ভর করে গলে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান।

বারব আজমের নেতৃত্বাধীন দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ জাভেদ মিঁয়াদাদ। তিনি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, পাকিস্তান একটি সম্মিলিত ইউনিট হিসাবে খেলছে এবং কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের পাশাপাশি আমাদের এক নম্বর অধিনায়ককে। সে খুবই শান্ত, কখনই মেজাজ হারায় না।

তিনি আরও বলেন, বার আজম দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে নিজেই দুর্দান্ত পারফর্ম করছে। তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। একজন অধিনায়ক যদি পারফর্ম না করেন, তাহলে তা দলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং এটি তার পতনের দিকে নিয়ে যায়।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, বাবর আজম এখন পরিণত। খেলা থেকে অবসর না নেওয়া পর্যন্ত তাকে দলের অধিনায়ক হিসেবে রাখা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অবসরের আগপর্যন্ত বাবরকে অধিনায়ক রাখা উচিত’

আপডেট সময় ০৯:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২