ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রী-মেয়ে ১০ বছর বিদেশে, নিজ ফ্ল্যাটে মিলল চিকিৎসকের মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর সেগুনবাগিচার এলাকার একটি বাসা থেকে আবুল হোসেন চৌধুরী (৬৯) নামে এক ভেটেরিনারি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে সেগুনবাগিচার ৬/২ নম্বর বাড়ির এ-১১ নম্বর ফ্ল্যাট থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় যায় পুলিশ। এরপর বাসার ভেতর ফ্লোরে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বাসার দরজাটি লাগানো ছিল। তবে লক করা ছিল না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাসায় একাই থাকতেন তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে, নিহতের বোনের ছেলে আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, আবুল হোসেন চৌধুরী ভেটেরিনারি চিকিৎসক। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। দীর্ঘদিন তিনি অস্ট্রেলিয়াতে এ পেশায় নিয়োজিত ছিলেন। এরপর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সেখান থেকে কানাডায় চলে যান। ২০১১ সালে স্ত্রী পরিবার সেখানে রেখেই তিনি ঢাকায় চলে আসেন এবং সেগুনবাগিচার বাসায় একা একাই বসবাস শুরু করেন।

১৮ জুলাই স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার সবশেষ কথা হয়েছে। এরপর থেকে তার ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। আজকে দুপুরে পরিচ্ছন্নকর্মী ওই বাসায় ময়লা তোলার জন্য গেলে কলিংবেল দিলেও তার কোনো সাড়া শব্দ পায় না। পরে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিদের জানালে তারা ট্রিপল নাইনের মাধ্যমে থানায় খবর দেন। অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে বলে তাদেরও ধারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী-মেয়ে ১০ বছর বিদেশে, নিজ ফ্ল্যাটে মিলল চিকিৎসকের মরদেহ

আপডেট সময় ১১:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২