ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বাংলাদেশকে এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী চার বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) অন্য সবার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ দিয়েছে বাংলাদেশ দলকে।

এফটিপিতে টাইগারদের ম্যাচ বাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অবশ্যই আইসিসিতে বাংলাদেশকে এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়। এর পেছনের কারণ বোর্ড না, পারফরম্যান্স। ক্রিকেট যেহেতু ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ দেখাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে পাপন বলেন, আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইত। তাদের দেশে নিতে চাইত না। ওরা ধরে নিত দর্শকরা বাংলাদেশের খেলা দেখবে না। এখন আমাদের এখানে আসতে চায় না, ওদের দেশে ডাকছে। এটা ইতিবাচক সংকেত। আমরাও শিখতে পারব, আমাদের জন্যও ভালো হবে। আমরা তো বাইরে গিয়ে এত খেলা খেলিনি।

এফটিপি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দল সর্বোচ্চ ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই চার বছরে বাংলাদেশ খেলবে ৫১টি টি-টোয়েন্টি আর ৩৪টি টেস্ট ম্যাচ। সবমিলে চার বছরে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়’

আপডেট সময় ০৮:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২