ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ

হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে দলের ভূমিকায় ক্ষুব্ধ গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

কেন্দ্রীয়ভাবে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য হান্নান শাহর মৃত্যুবার্ষিকী পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেসক্লাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখানে যারা উপস্থিত আছেন, তাদের ১০ শতাংশও ওয়ান ইলেভেনের দুঃসময়ে জিয়া পরিবারের পাশে ছিলেন না। কিন্তু হান্নান শাহ সেই সময় সবার আগে এগিয়ে এসেছিলেন। এখন তার স্মরণসভা কেন্দ্রীয়ভাবে করা হয় না- এটি খুবই দুঃখজনক।

তিনি বলেন, একদিন আমরাও থাকব না, তখন কেউ আমাদের স্মরণ করবে না। আজ তো গাজিপুরের নেতাকর্মীরা তাকে স্মরণ করছে, কিন্তু আমাদের তাও করা হবে না। বিএনপির এ নেতা আরও বলেন, গুণীজন বা সিনিয়র নেতাদের সম্মান না দিলে নিজেদেরও কেউ সম্মান দেবে না- এটি পাওয়া যাবে না।

হান্নান শাহর অবদানের কথা স্মরণ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ ও দলের প্রয়োজনে তিনি রাজনীতিতে এগিয়ে এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ তিনিই নিয়ে এসেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নজরুল ইসলম খান, খন্দকার মোশাররফ, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে দলের ভূমিকায় ক্ষুব্ধ গয়েশ্বর

আপডেট সময় ১১:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭