ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘উইকেট চরম হতাশ করেছে আমাদের’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হারের পর সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন ক্যারিবীয় অধিনায়ক।

গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। এখানে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনটি ম্যাচেই টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছেন। কোনো ম্যাচেই দুইশ ছুঁতে পারেনি ক্যারিবীয়রা।

সিরিজের প্রথম ম্যাচে ৪১ ওভারে ১৪৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৩৫ ওভারে মাত্র ১০৮ রানেই অলআউট হয় স্বাগতিকরা। আর হোয়াইটওয়াশ এড়াতে নেমে সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়রা ৪৮.৪ ওভারে ১৭৮ রানেই অলআউট হয়।

গায়ানার উইকেটে রান করা প্রসঙ্গে নিকোলাস পুরান বলেন, উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয়, যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।

তিনি আরও বলেন, আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেঁধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অলআউট হয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘উইকেট চরম হতাশ করেছে আমাদের’

আপডেট সময় ১০:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২