ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে নামাজে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতারা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রিয়াজউদ্দিন আহমেদ গত ১১ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন মারা গেছেন

আপডেট সময় ০৫:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১