ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসীর স্ত্রীকে নিয়ে মেম্বার উধাও

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন তিন সন্তানের জনক সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামে। এ ঘটনায় ওই প্রবাসীর ছেলে (১৭) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার সরেজমিন ওই এলাকায় গিয়ে উভয় পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পাথরাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. শফিকুল ইসলাম একই এলাকার প্রবাসীর স্ত্রী (৪০) দুই সন্তানের জননীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেন। বিষয়টি জানাজানি হলে শফিকুলের স্ত্রী পারুল বেগমের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর বিভিন্ন সময় বাকবিতণ্ডা হয়।

এতে প্রবাসীর স্ত্রীর মাথায় জেদ চাপে। তিনি শফিকুলের স্ত্রী পারুল বেগমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন- এক দিনের জন্য হলেও তিনি শফিকুল ইসলামের স্ত্রী হবেন। এ জেদেই রোববার বিকালে শফিকুলকে নিয়ে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রীর। এমন অভিযোগ শফিকুল ইসলামের স্ত্রী পারুল বেগমের।

এলাকাবাসী জানান, শফিকুল ইসলামের বেপরোয়া চলাফেরা প্রতিবেশীদের অতিষ্ঠ করে তুলেছে। এর আগেও আরেক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে বিদেশে পাঠিয়ে দিয়েছে শফিকুল।

এ ব্যাপারে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দেলদুয়ার থানার এসআই আবুল হোসেন জানান, এ বিষয়ে প্রবাসীর ছেলে থানায় একটি জিডি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাসীর স্ত্রীকে নিয়ে মেম্বার উধাও

আপডেট সময় ১০:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১