ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজস্থানে মিমির সঙ্গে নিরবের রোমান্স

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের পশ্চিবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে রাজস্থানের মরুভূমিতে রোমান্সে মেতে উঠলেন ঢাকাই সিনেমার নায়ক নিরব। একসঙ্গে এই দুই তারকাকে একটি রোমান্টিক গানের ভিডিওতে দেখা যাবে।

এর মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোন কাজে দেখা যাবে মিমিকে।

নিরব-মিমি জুটি বেঁধেছেন ‘তুই আর আমি’ শিরোনামের একটি গানে। এতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি। ইতোমধ্যে গানের টিজার প্রকাশ হয়েছে। গানটি বাংলাদেশি একটি প্রতিষ্ঠান এটি প্রযোজনা করছে।

তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক- আরফিন রুমির গাওয়া এমন কথার গানে দু’জন একসঙ্গে হলেন। গানের ভিডিওর শুটিং হয়েছে রাজস্থানে।

গানটির ভিডিওতে কাজের প্রসঙ্গে নিরব বলেন, মিমি কলকাতায় খুব জনপ্রিয়। প্রথমবারের মতো তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ সুখকর। গানের দৃশ্যায়নই সেই কথা বলে দেয়। টিজার প্রকাশ হয়েছে, হয়তো টিজারে অনেকেই বুঝতে পেরেছে।

মিমির বিষয়ে নিরব বলেন, আমি বললাম- তোমাকে একবার একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নক করেছিলাম। মিমি বলল, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘তুই আর আমি’ গানের ভিডিও পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজস্থানে মিমির সঙ্গে নিরবের রোমান্স

আপডেট সময় ১১:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১