ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঠ থেকে সরাসরি হাসপাতালে পাকিস্তানের তারকা ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠ থেকেই হাসপাতালে যেতে হলো পাকিস্তানের তারকা ওপেনার আবিদ আলিকে। করাচিতে চলমান কায়েদ-ই-আজম ট্রফির শেষ রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে পাঞ্জাবের হয়ে খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন আবিদ আলি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, আবিদ আলির অ্যাকিউট করোনারি সিনড্রোম ধরা পড়েছে। সে কনসালটেন্ট কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আছে।

চলতি মাসে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্টে ১৩৩ ও ৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন আবিদ আলি। এরপর ঢাকা টেস্টে খেলেন ৩৯ রানের ইনিংস। দুই টেস্টের তিনি ইনিংসে ২৬৩ রান করে সিরিজ সেরাও হন এই তারকা ওপেনার।

বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার দল পাঞ্জাবের হয়ে খেলেন আবিদ আলি। সিন্ধুর বিপক্ষে ৯৮ ও ৪ রানের ইনিংস খেলেন তিনি। করাচির ইউবিএল কমপ্লেক্সে লিগের শেষ রাউন্ডের শেষ দিনে অর্ধশতক পার হওয়ার পরই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন এই তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাঠ থেকে সরাসরি হাসপাতালে পাকিস্তানের তারকা ক্রিকেটার

আপডেট সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১