ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের নাম মাহমুদা খানম ওরফে আঁখি। তিনি নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবির শিক্ষার্থী ছিলেন।

মাহমুদার স্বামীর নাম আনিসুল ইসলাম। তিনি পেশায় আইনজীবী।

এ ঘটনায় নিহতের বড় ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে রোববার রাতে নগরের চাঁদগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় আনিসুলকে আসামি করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, দুই বছর আগে আনিসুলের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করত তার স্বামী। রোববার নির্যাতনের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহমুদা। তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চাঁদগাঁও থানার ওসি মইনুর রহমান গণমাধ্যমকে বলেন, আসামি আনিসুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

তিনি বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, মাহমুদার খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে তার মৃত্যু হয়েছে। নির্যাতনের কারণে এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাহমুদার মৃত্যুর ঘটনায় রোববার রাত ৯টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে আনিসুলকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

মামলার বাদী নিজামের অভিযোগ, যৌতুকের জন্য স্বামী আনিসুলের নির্যাতনে মাহমুদা নিহত হয়েছে।

ওসি মইনুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মাহমুদার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আজ দুপুরে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, নির্যাতনে খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়ে মাহমুদার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।

এ ঘটনায় আসামি আনিসুলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৯:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১