ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে কোন লাভ হবে না : ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের সংলাপ শুরু হয়েছে আজ। পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ করবেন প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এই সংলাপে অংশ নিয়ে কারো কোন লাভ হবে না।’

তিনি মনে করেন, ‘প্রেসিডেন্টের নিজস্ব কোনো ক্ষমতা নেই সার্চ কমিটি করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার। আর এ সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে চিন্তা করতে হবে জাতীয় সরকার গঠন করে তার অধীনে ও নিয়ন্ত্রণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এছাড়া কোনো মতে কোনো প্রকারে গণতন্ত্রের উন্নয়ন হবে না।’

আজ সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর ডা. জাফরুল্লাহ এ কথা বলেন।তিনি আরও বলেন, লোক দেখানো কাহিনী আমরা জানি। এখানে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে যাদের কোমরে জোর নেই। যাদের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই।

‘তাছাড়া প্রেসিডেন্টের চা-চক্র কোনো কাজে আসবে না। শুধু প্রেসিডেন্টের দাওয়াত খেয়ে কোনো লাভ হবে না’ বলেও মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. মনজুর কাদির আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে কোন লাভ হবে না : ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৯:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১