ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঠক্রমে মানুষের প্রতি যেন সম্মান প্রদর্শিত হয়: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পাঠ্যপুস্তকে নারী পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২০ ডিসেম্বর) মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন এবং নতুন কারিকুলামের ওপর প্রণীত বইয়ের পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ কথা বলেন তিনি।

ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ের ওপর আলোচনা পর্যালোচনা করেন ও দিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। বাচ্চারা যা শিখবে তা যেন বুঝে বাস্তবে সঠিক প্রয়োগ করতে পারে সে দিকে তিনি গুরুত্বারোপ করেন। নতুন পাঠক্রমে নারী পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে শিক্ষামন্ত্রী নির্দেশ দেন।

তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন। বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্বাবধানে পাঠ্যপুস্তকে লিখিত হবে যাতে শিশুরা সত্য ইতিহাস জানতে ও শিখতে পারবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্যা (পাঠ্যক্রম) প্রফেসর মশিউজ্জামান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব মোসা. নাজমা আখতার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঠক্রমে মানুষের প্রতি যেন সম্মান প্রদর্শিত হয়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১