ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২ বিয়ে নিয়ে কলহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন ছোট স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সদর উপজেলায় দুই বিয়ে নিয়ে কলহের জেরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছে ছোট স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী স্বামী শামীম (৩৮) দুই স্ত্রীকে নিয়ে শিরিরচালায় ভাড়ায় থাকেন। পিকআপভ্যান গাড়িচালক শামীম নাটোরের বাগাতিপাড়া থানার নুরপুর মালচি গ্রামের হাতেম আলী ছেলে। অভিযুক্ত ছোট স্ত্রী শিউলি বেগম কুড়িগ্রামের রৌমারি থানার নতুন বন্দর গ্রামের সোলায়মানের মেয়ে।

এ ঘটনায় রবিবার সকালে শামীমের বড় স্ত্রী ফজিলা বেগম (৩৭) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি শিউলি বেগমকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, শামীম দু’টি বিবাহ করেন এতে তাদের পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রী স্বামীর ‘বিশেষ অঙ্গ’ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় ভিকটিম শামীমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে প্রথমে স্থানীয় কাজী হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ ব্লেড দিয়ে কেটে ফেলেছেন ছোট স্ত্রী। তাকে শিরিরচালা এলাকা থকে গ্রেফতার করে রবিবার দুপুরে গাজীপুর জেলার জেল হাজতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২ বিয়ে নিয়ে কলহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন ছোট স্ত্রী

আপডেট সময় ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১