ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

বিয়ের পর ঋণ করে সৌদি আরবে গিয়ে প্রাণ হারালেন মুরাদ

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. মুরাদ হোসেন (২৭)।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টায় সৌদি আরব মদিনা শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত আল হাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মুরাদ হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির ১নং ওয়ার্ড আজগর আলী বেপারী বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে। মাত্র ছয় মাস আগে মুরাদ বিয়ে করেছেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে সৌদি আরব থেকে বাড়িতে ফেরেন মুরাদ হোসেন। প্রায় ছয় মাস আগে বিয়ে করেন তিনি। এরপর পাঁচ লাখ টাকা ঋণ করে গত তিন মাস আগে আবারও সৌদি আরব যান মুরাদ।

গত ১২ ডিসেম্বর মোটরসাইকেলে ফার্নিচার দোকানের কাজ শেষে তার শহরের বাসায় ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন থেকে শুক্রবার মারা যান মুরাদ।

এদিকে রাতে এ সংবাদ পরিবারের কাছে পৌঁছালে মা শোকে জ্ঞান হারিয়ে বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালর চিকিৎসাধীন।

এ ঘটনায় কেরোয়া ইউপি সদস্য আবুল কালাম কালু মুন্সি জানান, নিহত মুরাদ ভালো ছেলে ছিলেন। তার নির্মম মৃত্যুতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। একমাত্র ছেলের মৃত্যুর শোকে মা রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত নিহতের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বিয়ের পর ঋণ করে সৌদি আরবে গিয়ে প্রাণ হারালেন মুরাদ

আপডেট সময় ১২:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১