ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লন্ডনে ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনাকে আন্তর্জাতিক শিরোপা জেতালেন লিওনেল মেসিরা। অপরদিকে টানা জয়ের রেকর্ড গড়ে উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশিপ জিতেছে ইতালি।

লাতিন আমেরিকা ও ইউরোপ চ্যাম্পিয়নদের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে আগেই জানানো হয়েছিল। এবার জানানো হয়েছে কোন দেশে ম্যাচটি অনুষ্ঠিত হবে তার নাম।

২০২২ সালের পহেলা জুন এ দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনে। বিষয়টি নিশ্চিত করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে স্টেডিয়ামের নাম এখনও প্রকাশ করা হয়নি।

এই বিষয়ে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা পুনরায় মর্যাদাকর এই জাতীয় দলের ট্রফি শুরু করতে যাচ্ছি। উয়েফা এবং কনমেবলের মধ্যে সহযোগিতার অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। দুই মহাদেশের ক্লাব পর্যায়ের সেরা দলগুলো ১৯৬০ সাল থেকে মুখোমুখি হয়ে আসছে। যেটা ২০০৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে এমন কোনো সমঝোতা রক্ষা হয়নি। এক্ষেত্রে ফাইনালিসিমা হতে যাচ্ছে কনমেবল ও উয়েফার সহযোগিতার ক্ষেত্রে নতুন পদক্ষেপ। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা

আপডেট সময় ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১