ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেরদিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে ইমাদুল হোসেন (৩৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (৩৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাচ্ছিল।

সকাল পৌনে ৯টার দিকে তাদের মোটরসাইকেলকে (কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) বিপরীতমুখী ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্ত্রী নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান।

আহত স্বামী ইমাদুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১