ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে গ্লাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নাসির গ্লাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় নাসির গ্লাস এন্ড ইন্ডাস্ট্রিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, রাত ১২টার দিকে ওই এলাকার নাসির গ্লাস এন্ড ইন্ডাস্ট্রিজের একটি ইউনিটে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ‍সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি ইউনিটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, গোড়াই হাইওয়ে থানা এবং উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

আগুন নিয়ন্ত্রণে না আসায়, টাঙ্গাইল, দেলদুয়ার, কালিয়াকৈর, গাজীপুরসহ ১২টি ইউনিটের দমকল বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়।

প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সবার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে গ্লাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

আপডেট সময় ০১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১