ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের নলডাঙ্গায় সুমি আক্তার পারভীন নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মনির মন্ডল ও গৃহবধূর শাশুড়ি মাছুরা বেগমকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে উপজলোর ব্রহ্মপুর সরকার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর বাবা শহিদুল ইসলাম হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

জিজ্ঞাসাবাদে স্বামী মনির মন্ডল ও গৃহবধূর শাশুড়ি মাছুড়া বেগম হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। বুধবার স্বামী মনির মন্ডল ও শাশুড়ি মাছুড়া বেগমকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রের্কডের জন্য আদালতে পাঠানো হয়েছে। নিহত সুমি আক্তার পারভীন (১৮) ওই গ্রামের সাইফুল মন্ডলের ছেলে মুনিরের স্ত্রী।

নিহত গৃহবধূর বাবা শহিদুল ইসলাম বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করত। আমি দরিদ্র হওয়ায় যৌতুকের এক ভরি ওজনের সোনার গহনা দিতে পারি নি বলে আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমি উপযুক্ত বিচার দাবি করছি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা-ছেলে মিলে যৌতুকের জন্য সুমি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি আটক

আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১