ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিককে বিয়ে করতে থানায় গণধর্ষণের মিথ্যা অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

প্রেমিককে বিয়ে করতে গণধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন ১৯ বছরের এক তরুণী। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কালামনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

অভিযোগে তরুণী উল্লেখ করেন, সকালে তার গানের ক্লাসে যাওয়ার পথে সাদা ভ্যানে চড়ে দুজন ব্যক্তি তার কাছে রাস্তা জানতে চায়। তখন একজন ব্যক্তি তাকে জোর করে ভ্যানে তুলে নেয় এবং কাপড় দিয়ে মুখ ঢেকে দেয়। এরপর তারা তরুণীকে নাগপুরের চিখালি গ্রামের নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে।

এর পরই ঘটনাটি তদন্তে এক হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে নামে। তারা শহরের আড়াইশোর বেশি সিসিটিভি ফুটেজ চেক করেছেন। কিন্তু কোনো সত্যতা মেলেনি।

পরে পুলিশের জেরার মুখে তরুণী তার অভিযোগ ফিরিয়ে নেন এবং মিথ্যা বলেছেন বলে স্বীকার করেন। একই সঙ্গে এটাও বলেছেন যে, প্রেমিককে বিয়ে করতেই এই পরিকল্পনা সাজান তিনি।

নাগপুর পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্তে পুলিশ কমিশনার অমিতেশ কুমার ৪০টি বিশেষ দলকে নির্দেশ দেন। যার মধ্যে সবমিলিয়ে এক হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তারা পুরো শহরের সিসিটিভি ফুটেজ ও ভ্যান চেক করা এবং ৫০ জনের অধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তরুণীর দেওয়া বর্ণনার সঙ্গে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিককে বিয়ে করতে থানায় গণধর্ষণের মিথ্যা অভিযোগ

আপডেট সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১