ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে দেওয়া বিতর্কিত এক বক্তব্য ভাইরাল হওয়ার পর বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন স্থানে। হয়েছে মামলাও। এই অবস্থার মধ্যে নিজের সেই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলাল। সেখান থেকে নিজের সমালোচিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান তিনি।

মঙ্গলবার আলালের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।

দেশবাসীর উদ্দেশে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই।’

আলাল আরও বলেন, ‘তাই বলছি আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।

সম্প্রতি এক অনুষ্ঠানে পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার নিজের সেই অশালীন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান এই তরুণ রাজনীতিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল

আপডেট সময় ১২:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১