ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃষ্টি উপেক্ষা করে রামপুরার সড়কে শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক:

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুরে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসান ও মাঈনুদ্দিনের স্মরণে শোকসভা উপলক্ষ্যে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ ঘটনার জেরে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। এর মধ্যেই ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসচাপায় নিহত হয় একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম। এর পর থেকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা প্রতিদিনই কোনো না কর্মসূচি পালন করে আসছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। পাশাপাশি তারা মুখে কালো কাপড় বেঁধে নেন। তাদের হাতে ছিল নানা স্লোগান ও দাবি লেখা প্ল্যাকার্ড। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন, বিক্ষোভ দেখান।

শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই প্রায় আধাঘণ্টা সড়কে অবস্থান করেন। বেলা ১টার দিকে তারা সড়ক ত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃষ্টি উপেক্ষা করে রামপুরার সড়কে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৩:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১