ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যানইউর নতুন কোচকে জয় উপহার দিলেন ফ্রেদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নতুন কোচ রালফ রাংনিকের অধীনে ওল্ড ট্রাফোর্ডে নতুন যুগের শুরুটা জয়ে রাঙাল ম্যানইউ।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে জার্মান কোচ রাংনিকের অভিষেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ।

ম্যাচের অধিকাংশ সময় পর্যন্ত গোলের কোনো দেখা নেই। ম্যানইউর খেলায় জার্মান প্রেসিংয়ের ছোঁয়া থাকলেও গোলের দেখা পাচ্ছিলেন না রোনাল্ডোরা। এমনকি গোলের কোনো ভালো সুযোগও তৈরি হচ্ছিল না। অবশেষে ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতে এলো কাঙ্ক্ষিত গোলটি।

৭৭ মিনিটে গ্রিনউডের সহায়তায় ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলীয় মিডফিল্ডার ফ্রেদ। শেষ পর্যন্ত রাংনিকের মুখে হাসি ফোটান ফ্রেদ।

৭৫তম মিনিটে ক্রিস্টাল প্যালেসের জর্ডান আইয়ু দারুণ একটি গোলের সুযোগ মিস করেন।এরপরই ফুলব্যাক ম্যাসন গ্রিনউডের কাছ থেকে বল পেয়ে শট নেন ফ্রেড। সেটিই জড়িয়ে যায় ক্রিস্টাল প্যালেসের জালে।

ফ্রেডের দেয়া ওই একমাত্র গোলেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড।

আগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে জোড়া গোলের পথে ৮০০ গোলের কীর্তি গড়া ক্রিশ্বিয়ানো রোনাল্ডো এদিন গোল পাননি।

ম্যাচের ১২তম ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে বল উড়িয়ে মারেন রোনাল্ডো। ২৮তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন তিনি। ডি-বক্সে ফাঁকায় বল পেলেও ঠিকমতো নিয়ন্ত্রণে কিংবা শট নিতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যানইউর নতুন কোচকে জয় উপহার দিলেন ফ্রেদ

আপডেট সময় ০৮:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১