ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

প্রেমিকার ছবি ফেসবুকে দিয়ে মরে গেল ছেলেটি!

আকাশ জাতীয় ডেস্ক:

‘আমার মৃত্যুর জন্য অনন্যা দায়ী’ এমন শিরোনামে প্রেমিকার ছবিসহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নাঈম হোসেন (২২) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়।

শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাঈম ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে এবং লক্ষীকোলা সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র। আত্মহত্যার কিছুক্ষণ আগে তার মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার মাকে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন নাঈম।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সমর চন্দ্র আচার্য্য জানান, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান নাঈম। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কমল সিং  জানান, একই গ্রামের অনন্যা নামে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। এ কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

প্রেমিকার ছবি ফেসবুকে দিয়ে মরে গেল ছেলেটি!

আপডেট সময় ০৬:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১