ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তোমাকে খুব মিস করছি’

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বরেণ্য এই তারকার জন্মদিন আজ। ১৯৬০ সালের ২ ডিসেম্বর পৃথিবীতে এসেছেন তিনি। আজ পা রাখলেন ৬২ বছরে।

বিশেষ এই দিনটিতে তার স্বামী ও নির্মাতা বদরুল আনাম সৌদ কাছে নেই। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মুস্তাফা, তোমাকে খুব মিস করছি। শুভ জন্মদিন। দ্রুত আসো প্লিজ।’

জানা গেছে, তিনি এখন কানাডায়। তাই স্বামীর প্রেমময় বার্তার জবাবও দিয়েছেন সুবর্ণা। মন্তব্য করেছেন- ‘আমিও তোমাকে অনেক বেশি মিস করছি। তোমাকে সবসময় ভালোবাসি।’

শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে সুবর্ণা মুস্তাফা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি।

আশির দশকে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন সুবর্ণা মুস্তাফা। বিভিন্ন নাটক ও সিনেমায় তার অভিনয় কেড়ে নিয়েছিল দর্শকের মন। ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে কালজয়ী অভিনেত্রী হয়ে যান সুবর্ণা।

তার অভিনীত সিনেমাগুলো হলো- ‘ঘুড্ডি’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘পালাবি কোথায়’, ‘গহীন বালুচর’, ‘গণ্ডি’ ইত্যাদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘তোমাকে খুব মিস করছি’

আপডেট সময় ১০:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১