ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

সমস্যা বাম পায়ে, ডান পা কেটে চিকিৎসক বললেন ‘মানবিক ভুল’

আকাশ নিউজ ডেস্ক:

অস্ট্রিয়ায় অপারেশনের সময় ভুল করে বৃদ্ধের এক পা কাটতে গিয়ে অন্য পা কেটে ফেলেছেন চিকিৎসক। আর এ কারণে ওই চিকিৎসককে ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেছে অস্ট্রিয়া কোর্ট। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার ফ্রেইস্টাডট শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ৮২ বছর বয়সী রোগীর বাম পা কাটার পরিবর্তে ডান পা কাটা হয়েছে। জটিল অসুস্থতার কারণে ওই বৃদ্ধের বাম পা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ওই সার্জন ‍ভুল করে তার ডান পা কেটে ফেলেন। অপারেশনের দুই দিন পর ড্রেসিং করার সময় বিষয়টি বুঝতে পারেন ওই চিকিৎসক।

অপারেশনের আগে ওই বৃদ্ধাকে কোন পা কাটা হবে সে সম্পর্কে নিশ্চিত করতে বলা হয়, কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

ওই ঘটনার পর বৃদ্ধার মানসিক সমর্থনের জন্য তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে, সেইসঙ্গে তার যে পায়ে সমস্যা ছিল অর্থাৎ বাম পা কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর ওই চিকিৎসককে জরিমানা করা হলে তিনি বলেন, তার এই কাজ ‘মানবিক ভুল’। তবে তিনি বলেন, এই ভুল তার একার না, পুরো টিমের ভুল।

অস্ট্রিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, বুধবার (১ ডিসেম্বর) ওই চিকিৎসককে রোগীর ওপর অবহেলার অভিযোগে জরিমানা করেছে কোর্ট। এদিকে ওই ঘটনায় ওই বৃদ্ধের পরিবারের স্বজনকে ৫ হাজার ইউরো ডলার ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

সমস্যা বাম পায়ে, ডান পা কেটে চিকিৎসক বললেন ‘মানবিক ভুল’

আপডেট সময় ০৫:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১