ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

আলিয়ার লেহেঙ্গায় রণবীরের পা, নেটিজেনরা বলছেন ‘ব্যাড চয়েস’

আকাশ বিনোদন ডেস্ক :

কান পাতলেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। সেই প্রেমিকাকে জড়িয়ে এবার বিতর্কের শিরোনামে রণবীর। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন তারা।

সেখানে আলিয়ার লেহেঙ্গা ও রণবীরের পাঞ্জাবি দুই-ই দেখা যাচ্ছে নীল রঙের। অনুষ্ঠানে পাপারাৎজিদের সামনেই হঠাৎ আলিয়ার আটকে যাওয়া লেহেঙ্গায় ছোটো করে লাথি দিয়ে সিড়ির উপর থেকে সরিয়ে দিতে দেখা যায় রণবীরকে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচিত হয়েছেন ‘সঞ্জু’ খ্যাত এই নায়ক। নেটপাড়ার একাংশ দাবি, এই আচরণে প্রমাণিত হয় রণবীর কাউকেই শ্রদ্ধা করেন না। নিজের প্রেমিকার পোশাক অন্যভাবেও সরাতে পারতেন তিনি। কিন্তু তা অভিনেতা করেননি।

শুধু তাই নয়, কোনও কোনও নেটিজেনদের আলিয়াকে পরামর্শ, ‘ব্যাড চয়েস। এরকম ছেলের সঙ্গে থেকো না। সম্পর্ক থেকে বেরিয়ে এসো’। অন্য এক নেট নাগরিক আবার লিখছেন, ‘রণবীর সিং কোনওদিনও দীপিকার সঙ্গে এরকম ব্যবহার করেন না, করবেনও না!’

যদিও এ নিয়ে রণবীর বা আলিয়া এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি এবং ভিডিওটি কবেকার তাও নির্দিষ্ট করে জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

আলিয়ার লেহেঙ্গায় রণবীরের পা, নেটিজেনরা বলছেন ‘ব্যাড চয়েস’

আপডেট সময় ১১:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১