ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহরুখ খান আমার ভাই: সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

একজন বাদশা আরেক জন ভাইজান। বলছি বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের কথা। তাদের বন্ধুত্বের কথা সবার জানা।

সবশেষ শাহরুখপুত্র আরিয়ান মাদকাকাণ্ডে আটক হওয়ার পর সেই রাতেই শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেন সালমান। শুধু তাই নয়, পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন ভাইজান।

দীর্ঘদিন ধরেই পেশাগত সম্পর্কের বাইরে বন্ধুত্বও সমানতালে ধরে রেখেছেন সালমান-শাহরুখ। তারা দু’জন একে-অপরকে ভাই বলেও সম্বোধন করেন। সম্প্রতি আবারও প্রকাশ্যে শাহরুখের প্রশংসা করলেন সালমান।

সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান। সেখানে এ সুপারস্টার বলেন, ‘আমার কাছে ভাই একজনই, তিনি শাহরুখ খান’।

কপিল শর্মার শোতে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রচারে গিয়ে এক ভক্তের সঙ্গে কথা বলছিলেন সালমান। ওই ব্যক্তি সালমানকে জানান, তিনি একজন ছোটখাটো অভিনেতা। তাকে থামিয়ে দিয়ে ভাইজান বলেন, ‘কোনো কাজই ছোট হয় না। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই আপনার?’

এর পরিপ্রেক্ষিতে ওই অনুরাগী জানান, ‘তিনি তো একজনেরই অন্ধ ভক্ত। তিনি সালমান ভাই। গোটা দেশে আমাদের কাছে একজনই ভাই। আর তাকেই ভাই বলে চিনি। বাকি কারও খোঁজ তিনি রাখেন না। ’

ভক্তের এমন কথা শুনে পাল্টা উত্তর দেন সালমান। সেই ভক্তকে প্রশ্ন করেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে আপনি কী বলবেন?’ এরপরই ওই ব্যক্তির উত্তর, ‘ভাই-ই বলব। ’ যা শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সবসময় মনে রেখো। ’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহরুখ খান আমার ভাই: সালমান খান

আপডেট সময় ১০:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১