ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

‘ওমিক্রন ডেল্টার চেয়েও সংক্রামক, এখনই সতর্ক হোন’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, ‘এই নতুন ভ্যারিয়েন্ট করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেগে ওঠার ইঙ্গিত দিচ্ছে। এই স্ট্রেন ডেল্টার থেকেও বেশি সংক্রামক হতে পারে। যারা করোনাবিধি অনুসরণ করেছিলেন না তাদের এখনই সতর্ক হওয়া উচিত। সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্বামীনাথন এসব কথা বলেন।

‘ওমিক্রন’ স্ট্রেনের সঙ্গে কীভাবে লড়াই করা হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ টিকাকরণ, ভিড় যথাসম্ভব এড়িয়ে চলা এবং জিনোম সিকোয়েন্সিংয়ের হার বাড়াতে হবে। সেই সঙ্গে সংক্রমণের সংখ্যা হঠাৎ বেড়ে গেলে তার ওপর কড়া নজরদারি রাখতে হবে।’

ভারতে শনাক্ত হওয়া অতি সংক্রামক ডেলটা ধরন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। এ প্রসঙ্গে স্বামীনাথন বলেন, ‘ডেলটার চেয়েও অনেক বেশি সংক্রামক হতে পারে ওমিক্রন; যদিও এ নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি। কয়েক দিনের মধ্যে ওমিক্রন ধরন নিয়ে আরও তথ্য জানা যাবে।’

এই বিজ্ঞানী বলেন, ‘ওমিক্রনের বিরুদ্ধে লড়তে একটি বিজ্ঞানভিত্তিক কৌশল প্রণয়ন জরুরি। টিকাদান ও জনস্বাস্থ্য সুরক্ষামূলক পদক্ষেপগুলোকে এখনো অগ্রাধিকার দিতে হবে।’

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার নাম দিয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও নতুন এই ধরনের সন্ধান মিলেছে। ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ধরন নিয়ে বিভিন্ন দেশে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে শুরু করেছে বিভিন্ন দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড

‘ওমিক্রন ডেল্টার চেয়েও সংক্রামক, এখনই সতর্ক হোন’

আপডেট সময় ১২:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১