ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

‘স্বতন্ত্র প্রার্থীরা মানসিক রোগী’

আকাশ জাতীয় ডেস্ক:

স্বতন্ত্র থেকে নৌকা মার্কা প্রতীকের বিরুদ্ধে যারা নির্বাচন করছেন, তারা মানসিক রোগী। তাদের পাবনা শহরের মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাবনা জেলা যুবলীগের নেতাকর্মীরা।

পাবনার ঈশ্বরদী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণার শেষ দিনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে জেলা যুবলীগ নেতাকর্মীরা এমন মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ, সংসদ সদস্য নৌকা মার্কার, উপজেলা চেয়ারম্যান নৌকা মার্কার। স্বতন্ত্র প্রার্থী আপনি ইউনিয়নের চেয়ারম্যান হলেও কিছুই করতে পারবেন না। কারণ সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আপনাকে সহযোগিতাই করবে না। আপনাকে আওয়ামী লীগ মানেই না। যুবলীগ, ছাত্রলীগ কেউ মানে না। আপনি যোগ্য হলে সবাই আপনার সঙ্গেই থাকতো।

বক্তারা আরও বলেন, আজ নির্বাচনী পথসভা জনসভায় রূপ নিয়েছে, ২৮ নভেম্বর লক্ষ্মীকুণ্ডার জনগন নৌকায় ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে বুঝিয়ে দেবে দলের বিরুদ্ধে নির্বাচন করার কী জ্বালা।

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন যুবলীগ আয়োজিত এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি আলফাজ উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনিসুর রহমান শরীফ, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নেতা গালিবুর রহমান শরীফ, পাবনা জেলা যুবলীগ আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল প্রমুখ।

প্রসঙ্গত, ঈশ্বরদী উপজেলায় লক্ষ্মীকুণ্ডাসহ তিনটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি চারটি ইউনিয়নে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে। সেখানে দলীয় প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

‘স্বতন্ত্র প্রার্থীরা মানসিক রোগী’

আপডেট সময় ০১:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১