ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী আলজেরিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

দুই দেশের মধ্য বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহী আলজেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি।

বিকেলে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দু’দেশের ব্যবসায়ী পর্যায়ে সমঝোতা স্বারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত।

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী আফ্রিকার দেশ আলজেরিয়া। বর্তমানে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার, হোম টেক্সটাইল এবং ফুটওয়্যার আমদানি করে। এর বাইরে প্রতিবছর বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, দানাদার খাদ্যশস্য, দুগ্ধজাত পণ্য, প্লাস্টিক সামগ্রি, ওষুধ, আমদানি করে।

এছাড়াও আলজেরিয়ায় কৃত্তিম ফিলামেন্টস, গ্লাস ও সিরামিকস, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক সামগ্রির সম্ভাবনাময় বিশাল বাজার রয়েছে। তাই আলজেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এফবিসিসিআই’র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে দুইদেশই লাভবান হতে পারে।

দেশটির রাষ্ট্রদূতের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআই’র সঙ্গে বিশ্বের ৫০টিরও বেশি দেশের বাণিজ্য সংগঠনগুলো প্রায় দেড়শ সমঝোতা স্মারক সই করেছে।

আলজেরিয়ার বাণিজ্য সংগঠনের সাথে চুক্তি হলে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে। শিগগিরই এ সংক্রান্ত খসড়া চুক্তি আলজেরিয়ার ঢাকা দূতাবাসে পাঠানোর আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি আমিন হেলালী এবং মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী আলজেরিয়া

আপডেট সময় ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১